শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রথম  ইলিশ রপ্তানি 

মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।

শুক্রবার আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজের মাধ্যমে কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত ইলিশগুলো আমদানি করেন।

প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশি ১৫ লাখ ১৫ হাজার ৮শ  টাকায় দুই হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে। জারা এন্টারপ্রাইজের জসিম উদ্দিন জানান, এ পথে ভারতের ত্রিপুরায় প্রথম ইলিশের রপ্তানি এটি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল জানান, চলতি বছর এই প্রথম বাংলাদেশি ইলিশ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে রপ্তানি করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রথম  ইলিশ রপ্তানি 

প্রকাশিত সময় : ১১:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২