শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার ( ১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এমসিডা কর্তৃক আয়োজিত এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত আলোয় আলো  ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, এডুকো বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, ডিরেক্ট্রর প্রোগ্রাম সাপোর্ট এডুকো বাংলাদেশ এর নিজাম উদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোয় আলো প্রকল্প এডুকো এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শরীফুল আলম, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ, এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম প্রমুখ।

ফাইনাল খেলায় মিরতিংগা চা-বাগান যুব ও কিশোর ক্লাব ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জুলেখানগর চা-বাগান যুব ও কিশোর ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিরা  চ্যাম্পিয়ন  এবং রানারআপ দলের হাতে ট্রফি  তুলে দেন। এ ছাড়াও দু’দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়।

খেলা পরিচালনা করেন মোঃ এমাদুর রহমান, মোঃ আবুল কাশেম ও মোঃ মিজানুর রহমান।

ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন।

Attachments area

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে আলোয় আলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২