শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারার মতো ঝলমল করছেন মালাইকা

রাতের উজ্জ্বল আকাশে তারারা যেমন ঝলঝল করে, তেমনই ঝলমল করছেন বলিউডের মোহময়ী মালাইকা অরোরার পোশাক। সম্প্রতি হালকা বেগুনি রঙের পোশাকে মালাইকাকে দেখে মুগ্ধ তার ভক্তরা। সুন্দরী মালাইকার সেই পোশাকে যেন তারারা ঝিকমিক করছে।

বরাবরই কেতাদুরস্ত মালাইকা। পোশাক হোক কিংবা সাজগোজ- সবকিছুতেই তিনি বলিপাড়ার প্রথম সারির নায়িকাদের পর্যন্ত রীতিমতো টেক্কা দেন। বলিউডের যে ক’টি ছবিতে মালাইকাকে পাওয়া গেছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তার নাচের ছন্দে আলোড়িত হয়েছে পুরুষ-হৃদয়।

প্রথম সারির অভিনেত্রী না হয়েও মালাইকা বরাবরই পাপারাজ্জিদের নয়নের মণি। সকালে জিম করতে যাওয়ার সময় হোক, কিংবা কোনো পার্টিতে অথবা বিমানবন্দরে- সর্বদাই মালাইকার পিছু নেন তারা।

মালাইকা বরাবরই ‘ফিটনেস ফ্রিক’। নিয়ম করে শরীরচর্চা করতে তিনি ভোলেন না, তা তার চেহারা দেখলেই টের পান অনুরাগীরা। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। কিন্তু মালাইকাকে দেখলে বয়সের অঙ্ক এলোমেলো হয়ে যায়। যত দিন যাচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন মালাইকা। অভিনেত্রীর নতুন এই ছবিতে ভালোবাসার ইমোজিতে পোস্ট ভরে গিয়েছে। সূত্র : জিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

তারার মতো ঝলমল করছেন মালাইকা

প্রকাশিত সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২