বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে এক ছিনতাইকারী আটক

রাজশাহী মহানগরীতে ছিনতাই করার সময় নিলয় নামক এক ছিনতাইকারীকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়ছে! গ্রেফতারকৃত মো: রাহাবার ইসলাম নিলয় (২১) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক বিহারীপাড়া এলাকার মো: আব্দুল রাজ্জাকের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার মোহনপুর থানার বেড়াবাড়ি এলাকার মো: সেলিম রেজা (১৯) গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি ডায়াগনষ্টিক সেন্টার হতে তার ভাবির রিপোর্ট নিয়ে সিএনজিযোগে রাজশাহী মহানগরীর রেলগেট হতে মোহনপুরে ফিরছিলেন। রাত সাড়ে ৭টায় শাহমখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে, দুইজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পিছন দিক থেকে দ্রুত গতিতে এসে সেলিমের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেলিম স্থানীয় একজনের মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় পাশেই ডিউটিরত শাহমখদুম থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ভুগরইল দক্ষিণ পাড়া থেকে আসামি মো: রাহাবার ইসলাম নিলয়কে আটক করে। এসময় তার সহযোগী বিজয় কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে এক ছিনতাইকারী আটক

প্রকাশিত সময় : ০৭:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২