মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও তিনজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-তারাগঞ্জ উপজেলার দাসপাড়ার সুবল সরকারের ছেলে রতন সরকার (৩০) ও নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রতন সরকার, পবিত্র চন্দ্রসহ পাঁচ যাত্রী একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে তারাগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে তাদের বহনকারী যাত্রীবাহী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা পাঁচজন সড়কে পড়ে যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১১টার দিকে পবিত্র চন্দ্র ও রতন সরকারের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা ওসি শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, এ দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। ভ্যানটিকে ধাক্কা দেওয়া বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত সময় : ১১:২০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২