শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ৪ মাসেই জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা!

লক্ষ্মীপূজার দিন সুখবর দিলেন ভারতের দক্ষিণি চলচ্চিত্র পরিচালক ভিগনেশ শিবান। জমজ সন্তানের বাবা-মা হলেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নয়নতারা। টুইটারে সবাইকে চমকে দিয়ে এ খবর শেয়ার করেন পরিচালক। শুধু তাই নয় টুইটারে ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন তারা।

জানা গেছে, দীর্ঘ প্রেমের পর চলতি বছর জুন মাসের ৯ তারিখ বিয়ে করেন তারা। অভিনেত্রী সে সময়েই সন্তানসম্ভবা ছিলেন। গত তিন মাসে অভিনেত্রীর মা হওয়ার পর্বেরও বিভিন্ন ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তার পরিচালক স্বামী।

রোববারও টুইটারে ভিগনেশ লেখেন, নয়ন আর আমি আজ মা-বাবা হলাম। জমজ ছেলে সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের জন্য আর্শীবাদ হিসেবে এসেছে এ দুই সন্তান।

জানা গেছে, পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের শুরু নানুম রাউড়িধান ছবির সেটে। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। গত বছরই এক টেলিভিশন শো-তে জানিয়েছিলেন এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা। ৯ জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসর্টে পরিণতি পায় এ প্রেমের গল্প। সে বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খানসহ অনেকে।

এদিকে নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নাকি অন্তঃসত্ত্বা ছিলেন এ নায়িকা? তা স্পষ্ট নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে: আইনমন্ত্রী

বিয়ের ৪ মাসেই জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা!

প্রকাশিত সময় : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২