মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ দক্ষিণ আফ্রিকা পরীক্ষা

শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিবরা। ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তানের কাছে হারলেও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে বিশ্বকাপ অভিযান শুরু করার লক্ষ্য টাইগারদের। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন লাল-সবুজরা।

অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। প্রথমবার সাকিবরা কুড়ি ওভারের ক্রিকেট খেলছেন; তাও আবার বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশ দলকে এবার গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না। সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছেন তারা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিবরা। দুটি ম্যাচই ব্রিসবেনে। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হারের তেতো স্বাদ পেতে হয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করেছিল। রান তাড়ায় বাংলাদেশ দল ৯ উইকেটে ৯৮ রান তুলতে পারে। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচেই হেরেছিলেন টাইগাররা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি জিততে চায়। আফগানিস্তান ম্যাচশেষে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বলেছিলেন, ‘সবশেষ সিরিজে আমরা জিততে পারিনি। এখানে এসে প্রস্তুতি ম্যাচও জিততে পারিনি। হারতে থাকলে অনেক কিছুই বের হয়ে আসে যে অনেক সমস্যা, এভাবে চিন্তা করলে অনেক কিছুই আসে। তবে যদি আমরা পজিটিভ চিন্তা করি, তা হলে বলব এই ম্যাচে পজিটিভ কিছুই ছিল না। তবে আগের সিরিজটাতে পজিটিভ অনেক কিছু ছিল। দল হিসেবে আমি মনে করি যে আমরা উন্নতি করছি।’

টি-টোয়েন্টি সংস্করণে দল ধুঁকছে। তার পরও বিশ্বকাপে ভালো কিছুর আশা করছেন সাকিব। বাংলাদেশকে অবশ্য সুপার টুয়েলভে কঠিন পরীক্ষায় দিতে হবে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে। অবশ্য সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে দেখা হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এই ম্যাচটি জিতলে আত্মবিশ্বাস বাড়বে টাইগারদের। তবে প্রোটিয়াদের খাটো করে দেখার সুযোগ নেই। ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচটি তারা ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিয়েছে। তার পরও আশার পালে ভেলা ভাসাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশকে বেশি ভোগাচ্ছে টপঅর্ডার। ব্যাটসম্যানরা ব্যর্থ। আর তাই ম্যাচ হারতে হচ্ছে। মোসাদ্দেক বলেন, ‘সবাই নিজেদের ভূমিকা নিয়ে পরিষ্কার। এখন কারা খেলবে বা খেলবে না, এটি সিদ্ধান্ত নেবেন অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট। তবে আমি মনে করি, আমাদের টপঅর্ডার থেকে কেউ যদি পরিকল্পনার বাস্তবায়ন করতে পারে, তা হলে দলের চেহারা বদলে যাবে। আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ বিশ্বকাপে আমরা ভালো করব।’

বাংলাদেশ দল ব্রিসবেনে অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছেন। প্রস্তুতি বেশ ভালোই হয়েছে তাদের। যদিও প্রস্তুতি ম্যাচের ফল নিজেদের পক্ষে আসেনি। তবে আফগান হতাশা ভুলে সাকিবরা এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন। দলের সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ফল নিজেদের পক্ষে আশা সম্ভব বলে মনে করছেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ দক্ষিণ আফ্রিকা পরীক্ষা

প্রকাশিত সময় : ১১:২১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২