শুক্রবার (২১ অক্টোবর) মৌলভীবাজার জেলার ১৪টি কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ১৬ তম গ্রেড ভুক্ত সমাজকর্মী (ইউনিয়ন) পদে লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত অবস্থান করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করেন।
পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
সারা দেশের ৬৪ জেলায় একযোগে সকাল ১০ ঘটিকা থেকে সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার: 
























