মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ১৮ ডিসেম্বরের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। আর তাতে মেসির আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে রোনালদোর পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে।

সুপার কম্পিউটারের হিসাব-নিকাশ অবশ্য বাজির দরের সঙ্গে মিলছে না। বেটফেয়ার নামের একটি বেটিং প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণী বলছে, ব্রাজিল এবং ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে ব্রাজিলের ক্ষেত্রে বাজির দর হচ্ছে ৫/১। আর ফ্রান্সের ক্ষেত্রে সেটি ৭/১।

কানাডাভিত্তিক বিসিএ রিসার্চ পরিচালিত গবেষণাটি বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ‘দ্য মোস্ট ইমপোর্ট্যান্ট অব অল ইমপোর্ট্যান্ট ফরকাস্টস দ্বিতীয় সংস্করণ : ২০২২ ফিফা বিশ্বকাপ’। ইএ স্পোর্ট ফিফা গেম থেকে খেলোয়াড়দের পরিসংখ্যান, ২০০৬ থেকে চারটি বিশ্বকাপের ১৯২টি গ্রুপপর্ব আর ৬৪টি নকআউট খেলার নমুনা নিয়ে গবেষণাটা চালিয়েছে বিসিএ রিসার্চ। 

তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার পথটা খুব সহজ হবে না বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়েছে, নকআউট পর্বে আর্জেন্টিনাকে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। যেখানে রোমাঞ্চকর ফাইনালে তারা হারাবে পর্তুগালকে। এই গবেষণা মতে, সেমিফাইনালেই থামবে ব্রাজিলের দৌড়। মেসিদের কাছেই শেষ চারে হারবেন নেইমাররা।

বিসিএর রিসার্চ বলছে, ‘অনেক হিসাব-নিকাশের পর আমাদের বিশ্বাস আর্জেন্টিনা ও মেসিই কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে। আরও বেশি সম্ভাবনা হলো, আর্জেন্টিনা এবং পর্তুগালের ফাইনালের ফল পেনাল্টি শটের মধ্য দিয়ে নির্ধারিত হবে।’

পেনাল্টিতে কেন আর্জেন্টিনাকে এগিয়ে রাখা সেই ব্যাখ্যাও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের দেওয়া তথ্যমতে, আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের পাঁচটি পেনাল্টি শুটআউটের চারটিতেই জিতেছে।

অন্যদিকে পর্তুগালকে এখন পর্যন্ত শুধু একবার পেনাল্টি পরীক্ষায় পড়তে হয়েছে। ২০০৬ সালে সেবার ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলেন রোনালদোরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২