দুটো চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার। ব্লেসিং মুজারাবানির বলে খোঁজা দিতে গিয়ে উইকেটরক্ষক রেজিস চাকাভার তালুবন্দী হন সৌম্য।
ইনিংসের প্রথম ওভারে স্ট্রাইকটা ছিল তার ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্তর কাছে। সেই ওভারের শেষ বলে এক রানসহ শান্ত তুললেন পাঁচ রান। দ্বিতীয় ওভারের শুরুতেই মারলেন চার, এরপরের বলে স্ট্রাইক গেল সৌম্য সরকারের কাছে।
সৌম্য প্রথম বলটা ঠেকালেও দ্বিতীয় বলেই সর্বনাশটা ডেকে আনলেন নিজের। অফ স্টাম্পের বাইরের বলে তিনি অনেকটা হাফ শট খেলেই উইকেট দিয়ে এসেছেন তিনি। তাতে বাংলাদেশ উইকেট খোয়াল ইনিংসের দ্বিতীয় ওভারেই। ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে লিটন দাসের উইকেটও তুলে নিলেন ব্লেসিং মুজারাবানি। তেন্দাই চাতারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। ১২ বলে ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩২। এ সময় বাংলাদেশের ব্যাটাররা ডট খেলেছে ২১ বল।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ে একাদশ:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























