অ্যাডিলেডে বৃষ্টি থেমেছে। ফলে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আবারও মাঠে গড়াবে। বৃষ্টির কারণে খেলা হবে ১৬ ওভারে। যেখানে বাংলাদেশের টার্গেট ধরা হয়েছে ১৫১ রান। ফলে বাকি ৯ ওভারে ৮৫ রান তুলতে হবে টাইগারদের। কারণ বৃষ্টির আগে খেলা শেষ হওয়ার পূর্বে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। ফলে ভারতকে হারাতে এখন বাকি ৫৪ বলে ৮৫ রান করতে হবে বাংলাদেশ দলকে। যদি বৃষ্টির কারণে আর খেলা বন্ধ না হয় তাহলে এটিই হবে টাইগারদের জয়ের জন্য লক্ষ্য।
এর আগে লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়েছে ভারত। ৬ উইকেটে তুলেছে ১৮৪ রান। তবে বৃষ্টির কারণে বাংলাদেশকে এখন তুলতে হবে ১৫১ রান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























