শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার  জেলার শ্রীমঙ্গলে মাছের ফিসারি থেকে একটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদ এর মৎস্য ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। বড় আকারের অজগর দেখে শ্রমিকরা অতঙ্কিত হয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। ফিসারিতে বড় আকারের অজগর থাকার খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রুত ফিসারিতে গিয়ে বিশালদেহী অজগরটিকে উদ্ধার করেন। সজল দেব জানান, উদ্ধারকরা অজগর সাপটি ১০ ফুট লম্বা এর ওজন ১৪ কেজি। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশিত সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২