মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিকের আদলে বিশ্বকাপের উদ্বোধনী

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে অলিম্পিকের আদলে। ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নির্দেশনায় আল বায়াত স্টেডিয়ামে ৩০ মিনিট ধরে চলবে এ অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে বিখ্যাত সংগীতশিল্পী, কোরিয়ান ব্যান্ড দল, আন্তর্জাতিক ও স্থানীয় নৃত্যশিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন। বাংলাদেশ সময় রবিবার (২০ নভেম্বর) রাত আটটায় অনুষ্ঠানটি শুরু হবে।

বিশ্বকে মুগ্ধ করতে চোখ ধাঁধানো অনুষ্ঠান উপহার দিয়ে সব ধরনের চেষ্টা করে গেছে কাতার। বৈশ্বিক মন্দার সময়ে কোটি কোটি ডলার খরচ করেছে দেশটি। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিভিতে কোটি কোটি মানুষ উপভোগ করবেন অনুষ্ঠানটি। ফুটবল অনুরাগীদের চমক উপহার দিতেই উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছুই গোপন রেখেছে ফিফা। গুঞ্জন রয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সংগীত পরিবেশন করা শাকিরা কাতারে থাকছেন না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাউ ইজ অল স্লোগান প্রচারের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন দল ইকুয়েডর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অলিম্পিকের আদলে বিশ্বকাপের উদ্বোধনী

প্রকাশিত সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২