মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌষট্টি খোপে টক্কর মেসি-রোনালদোর!

কাতার বিশ্বকাপের কিক অফের আগে সব লাইমলাইট শুষে নিলেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। একই ফ্রেমে ধরা দিলেন দুই কিংবদন্তি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার রাতে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় বাক্সের উপরে ছোট বাক্স। তার দুই দিকে বসে নিবিষ্ট মনে দাবায় মগ্ন দুই মহাতারকা। চৌষট্টি খোপের দুনিয়ায় একে অপরের টেক্কা দেওয়ার অঙ্ক কষছেন।

ইনস্টাগ্রামে মেসি ও রোনালদো দুজনই এ ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। ছবিটি একটি বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের। এই সংস্থার ব্যাগ, জুতো সেলিব্রেটিদের ভীষণ পছন্দের। মেসি-রোনালদোকে একসঙ্গে দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ লিখলেন, ‘এই ছবি আইকনিক’। আন্তোনেল্লা রোকুজ্জো বলেছেন, ‘গর্জিয়াস ছবি’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চৌষট্টি খোপে টক্কর মেসি-রোনালদোর!

প্রকাশিত সময় : ০৩:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২