অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আবার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডর।
দোহার আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে ম্যাচের শুরুতে স্বাগতিক কাতারের জালে বল জড়িয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। কিন্তু ভিআরে চেক করে গোলটি বাতিল করে দেন রেফারি।
ম্যাচের ৫ম মিনিটের মাথায় কাতারের অর্ধে ফ্রি কিক পায় লা ট্রিরা। সেখান থেকে ডি বক্সের জটলা থেকে বল পেয়ে যান ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। সেখান থেকে হেডে বল জালেও জড়ান এই ফুটবলার।
এরপর উদযাপনও শুরু করেন ইকুয়েডরের ফুটবলাররা। তবে রেফারি আরও নিশ্চিত হতে ভিএআরের আশ্রয় নেন। সেখান থেকে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























