সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর ভালো আছেন ইয়াসির।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গত মঙ্গলবার ২-১ গোলে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন ইয়াসির। তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। আঘাত পেয়েছিলেন বুক ও পেটেও।
দোহার একটি হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা হয় প্রথমে। পরে অস্ত্রোপচারের জন্য স্থানান্তর করা হয় সৌদি আরবের রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে। সেখানেই বুধবার তার সফল অস্ত্রোপচার হয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























