মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘নামের কারণেই মেসি অধিনায়কের আর্মব্র্যান্ড পরে’

জাতীয় দলে লিওনেল মেসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল বহুবার। সৌদি আরবের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে টানা ৩৬ ম্যাচ ধরে রাখা অজেয় থাকার মর্যাদা খোঁয়ানোর পর এবার তার অধিনায়কত্ব নিয়ে সংশয় প্রকাশ করলেন ব্রাজিলের ‘সাদা পেলে’ খ্যাত ফুটবলার জিকো।

ল্যান্স-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মেসির নেতৃত্ব নিয়ে নিজের মতামত জানান। তার মতে, প্রতিকূল মুহূর্তে আর্জেন্টিনা অধিনায়কের প্রতিক্রিয়া খুবই দুর্বল। মাঠে কারও সঙ্গে যোগাযোগ ঠিকমতো করতে পারেন না তিনি এবং নেতৃত্বগুণে রয়েছে ঘাটতি।

মেসিকে নিয়ে জিকো বলেন, ‘সে এমনই। আর্জেন্টিনা ৪-০ তে জিততে পারে, এমনকি ২-১ কিংবা ৬-০ তে হারতে পারে। তারপরও সে তার খেলা চালিয়ে যাবে। নিজের পথ থেকে সে সরে যাবে না। সে কাউকে ডাকবে না, কারও দিকে তাকিয়ে  চিৎকার করবে না। সে এমন একজন অধিনায়ক, যে কথা বলে না। আমি মনে করি তার নেতৃত্বে ঘাটতি রয়েছে। সে অধিনায়কের আর্মব্র্যান্ড পরে শুধুমাত্র সে মেসি বলে, ঠিক নয় কি?’

ব্রাজিলের জার্সিতে ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলা এই লিজেন্ড আরও বলেন, ‘আমি যখন আমার দলের অধিনায়ক ছিলাম, আমার বয়স ছিল প্রায় ৩০ এবং অন্য খেলোয়াড়দের ওপর আমার কিছু নিয়ন্ত্রণ ছিল। আপনাকে আপনার সতীর্থকে চ্যালেঞ্জ করতে হবে। আর এই চারিত্রিক বৈশিষ্ট্য মেসির নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘নামের কারণেই মেসি অধিনায়কের আর্মব্র্যান্ড পরে’

প্রকাশিত সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২