মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বেলজিয়ামকে হারিয়ে দিলো মরোক্কো

প্রথম ম্যাচে গেল আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছিল মরোক্কো। আজ রোববার দ্বিতীয় ম্যাচ ফিফা র‌্যাংকিংয়ে ২ নম্বর দল বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে ২-০ গোলে। এই জয়ে শেষ ষোলো তথা নকআউট পর্বে যাওয়ার দারুণ সম্ভাবনা জাগিয়েছে মরোক্কানরা। তাদের হয়ে একটি গোল করেন আব্দেল হামিদ সারিরি। অপর গোলটি করেন জাকারিয়া আবুখলাল।

২-০ গোলে এগিয়ে মরোক্কে:

ম্যাচের যোগ করা সময়ে জাকারিয়া আবুখলালের গোলে ২-০ ব্যবধানে লিড নিয়েছে মরোক্কো।

সাবিরির গোলে এগিয়ে মরোক্কো:

প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিম জিয়েখ ফ্রি কিক থেকে সরাসরি গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির পর ৬৮ মিনিটে মাঠে নামেন আব্দেল হামিদ সাবিরি। তিনি ৭৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে এগিয়ে নেন মরোক্কোকে। এ সময় ডানদিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে সাবিরির নেওয়া শট সরাসরি জালে প্রবেশ করে। থিবাউট কোর্তোয়া কিছু বুঝেও উঠতে পারেননি।

মরোক্কোর গোল বাতিল, গোলশূন্যে শেষ প্রথমার্ধ:

মরোক্কো-বেলজিয়ামের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। যদিও এই অর্ধের যোগ করা সময়ে মরোক্কোর হাকিম জিয়েখ ফ্রি কিক থেকে গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

অবশ্য এই অর্ধে বেলজিয়ামের কাছে ৭০ শতাংশ বলের দখল ছিল। তারা শটও নিয়েছিল বেশি, ৯টি। তার মধ্যে অন টার্গেটে ছিল একটি।

মরোক্কোর সুযোগ মিস:
ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগটি পায় মরোক্কো। এ সময় আশরাফি হাকিমির বাড়িয়ে দেওয়া বল থেকে হাকিম জিয়েখের নেওয়া বাম পায়ের শট উপর দিয়ে চলে যায়। এরপর ২৮ মিনিটে আরও একটি সুযোগ পান মরোক্কোর সেলিম আমাল্লা। সেটিও মিস হয়।

৮ মিনিটে ৪ কর্নার:
ম্যাচের ৫ মিনিট থেকে ১৩ মিনিটের মধ্যে ৪টি কর্নার পায় বেলজিয়াম। তবে ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এরপর ১৬ মিনিটে পায় আরও একটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা

এবার বেলজিয়ামকে হারিয়ে দিলো মরোক্কো

প্রকাশিত সময় : ০৯:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২