মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের জয়ের পর যাকে চুমু দিলেন তিতে

রেফারির শেষ বাঁশি বেজে গেছে। মাঠে ব্রাজিলের ফুটবলাররা উল্লাসে মেতে উঠেছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের উচ্ছাস ছুঁয়েছে গ্যালারিতে থাকা দর্শকদের মাঝেও। ডাগ আউটের পাশে দাঁড়িয়ে থাকা উচ্ছসিত ব্রাজিলিয়ান কোচ তিতে ছুটে গেলেন সাইড বেঞ্চের পাশে। সেখানে কানে হেডফোন গোজা আর মাউথ পিস হাতে কথা বলায় ব্যস্ত এক তরুণকে দাঁড় করিয়ে চুমু খেলেন। যা নজর এড়ায়নি কোনো ক্যামেরার।

তার পর থেকেই আলোচনায় এই দৃশ্য। কে এই তরুণ? জয়ের আনন্দের বহিঃপ্রকাশ কেন তাকে চুম্বন দিয়ে? আসলে এই তরুণ ব্রাজিলের কোচ অ্যাডেনোর লিয়েনার্দো বাচির (তিতে) বড় ছেলে। তার নাম ম্যাথিউস বাচি। ৩৩ বছর বয়সী ম্যাথিউস দলে বাবার সহকারী হিসেবে কাজ করেন।

ব্যায়াম বিজ্ঞানে স্নাতক তিতের সন্তানের ফুটবলে সংযোগ বাবার হাত ধরেই। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব করিন্থিয়াসে বাবার সঙ্গে কাজ শুরু করেছিলেন। তারপর ব্রাজিলের আরেক ফুটবল ক্লাব ক্যাক্সিয়াসে সহকারী হিসেবে যোগ দেন। ২০১৫ সালে তিতের সহকারী হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। তখন স্বজনপ্রীতির অভিযোগে তাকে সমালোচিত হতে হয়েছিল।

জাতীয় দলে বাবা-ছেলের এমন জুটিকে অনেকে প্রশংসা ভাসালেও সমালোচকরাও তীর বিধছেন সমানতালেই। তবে ম্যাথিউস জানিয়েছেন তিনি বাবা তিতের পথ অনুসরণ করতে চান। ব্রাজিলের কোচ হওয়ার বাসনাও রয়েছে তার।

তিতের ব্যায়াম বিজ্ঞানে স্নাতক ছেলে পরিবারের সবার দৈনন্দিন রুটিন ঠিক করে দেন। পরিবারের সু-স্বাস্থ্যের দেখভালের পাশাপাশি তাকে ডিজিটাল প্রভাবক হিসেবেও বিবেচনা করা হয়। ইনস্টাগ্রাম অ্যাকউন্টে তার ১ লাখ ৭০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। ম্যাথিউস বিয়ে করেছেন ফার্নান্দা সিলভা বাচিকে। তার স্ত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাবশালি। তারও রয়েছে অনেক ফলোয়ার্স।

বাবা-ছেলের যুগবন্দীর এই দলে চোটের কারণে খেলতে পারেননি নেইমার ও দানিলো। তাদের ছাড়াই কাসিমিরোর গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের রাউন্ড ১৬ নিশ্চিত করেছে তারা। তবে গ্রুপ পর্বেল খেলা এখনও শেষ হয়নি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে তারা মোকাবেলা করবে ক্যামেরুনকে। সার্বিয়ার বিপক্ষে যারা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্রয়ে শেষ করেছে। আগামী ৩ ডিসেম্বর লুসাইলে আফ্রিকার দেশটিকে মোকাবেলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাজিলের জয়ের পর যাকে চুমু দিলেন তিতে

প্রকাশিত সময় : ১০:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২