শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৮১০, শনাক্ত ২ লাখ

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৮১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭২৪ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৮৯৩ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৭ হাজার ৬৬৭ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২ লাখ ৪১ হাজার ৪৯১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৪৩৮ জন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২১ জন ও মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৪৬১ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৩ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই ফান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৫৬৫ জন, মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ২৪৫ জন।

দৈনিক সংক্রমণে জাপানের পরই অবস্থান ব্রাজিলের। দেশটিতে ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৭৯ জন সংক্রমিত ও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৩১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ২৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ৬২ হাজার ১০৪ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ৬৮ জনের মৃত্যু ও ১৮ হাজার ৫২৮ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৯৯০ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯ লাখ ৬ হাজার ১১১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৫৫৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৬১৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ২০৭ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৮১০, শনাক্ত ২ লাখ

প্রকাশিত সময় : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২