বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানসিকভাবে’ ভেঙে পড়েছেন নেইমার

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গত শুক্রবার (৯ ডিসেম্বর) ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ব্রাজিলের ফুটবলার নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘মানসিকভাবে ভেঙে পড়েছি। নিশ্চিতভাবেই এটি এমন একটি হার, যা আমাকে সবচেয়ে বেশি আহত করেছে, ১০ মিনিটের জন্য আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলাম। এরপর আমার কান্না থামানোই যাচ্ছিল না। দুর্ভাগ্যজনকভাবে এই হারটা অনেএএক দিন ধরে আমাকে কষ্ট দেবে।’

এবারের বিশ্বকাপে নেইমার শুরুর ম্যাচে খেলেন, এরপর গোড়ালির চোটে পরের দুই ম্যাচে খেলতে পারেননি। তবে আবারো শেষ ষোলোর ম্যাচে ফেরেন নেইমার। পেনাল্টি থেকে গোলও দিয়েছিলেন, সঙ্গে দল যেমন পারফর্ম করছিল, তাতে করে বিশ্বকাপ জেতার আশার জাল বুনেছিল ব্রাজিল। শেষ আটের ম্যাচেও গোল দিয়েছেন নেইমার। অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে যখন সেই গোল দিলেন, তখন সেমিফাইনালের রাস্তাটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল ব্রাজিল। তবে এরপরই ব্রাজিলের পথ আগলে দাঁড়ায় ক্রোয়েশিয়া। ব্রুনো পেতকোভিচের গোলে ফেরায় সমতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানসিকভাবে’ ভেঙে পড়েছেন নেইমার

প্রকাশিত সময় : ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২