বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কার প্রেমে মজেছেন এমবাপ্পে?

তুখোড় স্ট্রাইকার। আবার তুখোড় প্রেমিকও। বলা হচ্ছে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের কথা। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, এই মুহূর্তে এমবাপ্পের প্রেমিকা ইনেস রাউ। যিনি প্লেবয় সাময়িকীতে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্রচ্ছদে জায়গা পেয়েছিলেন।

রাউয়ের সঙ্গে প্রেমের রেশ শেষ হতে না হতেই এমবাপ্পেকে নিয়ে নতুন গুঞ্জন। ফরাসি এই ফুটবলার নাকি নতুন প্রেমে মজেছেন বেলজিয়ামের এক মডেলের সঙ্গে। তার নাম রোজ বেরট্রাম। ২৮ বছর বয়সী রোজের জন্ম বেলজিয়ামে হলেও তাঁর বাবা স্কটিশ বংশোদ্ভূত, মা পর্তুগিজ। ১৮ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে রোজ ইউরোপের জনপ্রিয় মডেল।

রোজের সঙ্গে এমবাপ্পেকে প্রথম দেখা যায় চলতি বছরের মে মাসে। ফ্রান্সের কানের একটি প্রমোদতরিতে দুজন ছিলেন বেশ ঘনিষ্ঠ। তখন থেকেই গুঞ্জন শুরু। যদিও তাঁরা কেউ প্রেমের কথা নিশ্চিত করেননি।

রোজ এর আগেও পিএসজির এক ডাচ ফুটবলারের সঙ্গে প্রেম করেছেন। এমবাপ্পে তো এক কাঠি সরেস। এর আগে তিনি ফরাসি অভিনেত্রী এমা স্মেট ও সাবেক মিস ফ্রান্স এলিসিয়া এইলিসের সঙ্গে প্রেম করেছেন চুটিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কার প্রেমে মজেছেন এমবাপ্পে?

প্রকাশিত সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২