শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ১০৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১০৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে ৬৩ জন। বর্তমানে সারাদেশে ৪৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন ও ঢাকার বাইরে ২০৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১২৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৯৯ জন ও ঢাকার বাইরে ২৩ হাজার ২৮ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৪০২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ৬৮৫ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৭১৭ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৮ জন মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ১০৬

প্রকাশিত সময় : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২