শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মহিষ পালনকারীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহিষ পালনকারী কৃষকদের মাঝে ভিটামিন মিনারেল প্রিমিক্স ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের  সাগরদিঘী সড়কের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হল রুমে ৯০৮ টি মহিষের জন্য ২১৬ জন খামারীর মাঝে ২৬৮ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স ও ২১৬০ টি কৃমিনাশক ওষুধ তুলে দেয়া হয়।

 এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ জেড এম ওয়াহিদুল আলম। 

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএপএ) অজিত দেবনাথ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.নুরুল আমিন প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, মহিষ পালনে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন সময়ে ভিটামিন ট্যাবলেটসহ নানান সুযোগ সুবিধা দিয়ে আসছি। বিনামূল্যে সেবা পাওয়ার পাশাপাশি এধরনের কার্যক্রমে লোকজন মহিষ পালনে আগ্রহী হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে মহিষ পালনকারীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ 

প্রকাশিত সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২