রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৮.৫ তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারে  মঙ্গলবার ৩ জানুয়ারী সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিক্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

মঙ্গলবার মৌলভীবাজার জেলার আশপাশের এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিক্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী ৩ দিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও কমবে।

শ্রীমঙ্গলের আবহাওয়া দপ্তরের সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। আগামীতে আরও বাড়বে শীতের তীব্রতা।’

এদিকে হাড়কাঁপানো শীতের ফলে মৌলভীবাজার জেলার চা শ্রমিক ও নিম্ন আয়ের লোকেরা কাবু হয়ে পড়ছেন। গত কয়েকদিনের প্রচণ্ড ঠাণ্ডা ও ঘনকুয়াশায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শিশু ও বয়স্কদের অনেকেই ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে ৮.৫ তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩