শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকে প্রতি ডলার ১০০ টাকা

এক মাসের ব্যবধানে ডলারের দাম আরও এক টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে, ২০২২ সালের ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেছেন, বাজারের সঙ্গে সংগতি রাখতেই ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ। এখন রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। বাজারে বাড়তে থাকে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়াতে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলেও প্রতি ডলারের বিক্রয়মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে। এখন তা প্রায় সোয়া ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়। দেশে ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। যদিও, খোলাবাজার-ব্যাংকের ডলারের দামের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বিক্রি করা ডলারের দামের কোনো সম্পর্ক নেই। ব্যাংকগুলোয় ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের দামের চেয়ে বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কেন্দ্রীয় ব্যাংকে প্রতি ডলার ১০০ টাকা

প্রকাশিত সময় : ০৬:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩