শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত আরো ১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪০ জনে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৮৪ জনে।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় 

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৩৭০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১১৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৭১৪ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত আরো ১৭

প্রকাশিত সময় : ১০:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩