শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সিএনজি চালকের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবি, মিশুক, সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট- ২৩৫৯) এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা  ইউনিট পরিচালনা কমিটির পক্ষ থেকে সিএনজি চালকের পরিবারকে নগদ ২৫ হসজার টাকা অর্থ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় চৌমুহনা টু একাটুনা ইউনিট কার্যালয় প্রাঙ্গণে সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়ার সঞ্চালনায় ও সভাপতি মোঃ রুমেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি, চৌমুহনা টু একাটুনা ইউনিটের সাবেক সভাপতি বাহারুজ্জামান মাখন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ মতলিব মিয়া, কোষাধক্ষ জামাল আহমেদ, সদস্য জুবেল মিয়া, শাহজাহান মিয়া, কামাল আহমেদ, ইকবাল আহমেদ, শফিক আহমেদ, আব্দুল করিম, সাজ্জাদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন, যারা নতুন চালক আছেন তাদের দক্ষতা জন্য ওয়ার্কশপ প্রয়োজন হয় সেখানে আমি আপনাদের সবধরনের সহযোগিতা করবো। এই ইউনিট কমিটি শ্রমিকদের টাকা শ্রমিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের পরিবারের পাশে থাকবে বলে আশা করি। 

বিশেষ অতিথি বলেন, অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দরা বাড়ী-গাড়ী বানায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কেননা  সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থপ্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা শ্রমিকদের পুনরায় ফিরিয়ে দেয়া হয়। শ্রমিকদের সুসংগঠিত করার জন্য আমরা সংগঠন করি নিজের চাহিদার জন্য নয়। 

উল্লেখ, গত মঙ্গলবার ১০ জানুয়ারি চৌমুহনা টু একাটুনা স্ট্যান্ডের সিনিয়র সিএনজি চালক আব্দুর রহমান হার্ট-এট্যাকে মৃত্যুবরণ করায় তার পরিবারকে নগদ ২৫  হাজার টাকা  প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে সিএনজি চালকের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত সময় : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩