সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবির নবনিযুক্ত উপাচার্যকে এমপি বাদশার অভিনন্দন

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য এবং রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শূন্যতা অবসান ইতিবাচক সিদ্ধান্ত বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের সংকট ও মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক ছাত্র ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহী নয় বাংলাদেশের শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। এই বিশ্ববিদ্যালয়কে সেই মর্যাদায় গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। রাজশাহী আপামর জনগণ বিশ্ববিদ্যালয়ের সঙ্কট দেখে হতাশায় নিমজ্জিত হয়েছিলেন।অধ্যাপক গোলাম সাত্তার সাব্বির তাপু উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। আমরা আনন্দিত ও অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আজকে নব দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের সামনে একটা বড় চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়কে আবার অতীত মর্যাদায় ফিরিয়ে নিয়ে আসা। আমরা আশা করি এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়, রাজশাহীর সকল নাগরিকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগে সহযোগিতার হাত এগিয়ে দিবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবির নবনিযুক্ত উপাচার্যকে এমপি বাদশার অভিনন্দন

প্রকাশিত সময় : ০৮:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১