দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০ এবং অন্যান্য বিভাগে ১৮ জন রোগী ভর্তি রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫০ এবং ঢাকার বাইরে ২৭৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬ জন মারা গেছে।
এদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬৯ জন। এর মধ্যে ঢাকায় ২১৭ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৫২ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















