গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভ:রেজি:নং- ৯৮৭৩৬/১২) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে রাত ১২টা ০১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মামুন আহমদ মুন্না, সাংবাদিক সালমান আহমদ, মো: মুতালিব মিয়া, ইমন আহমদ,পারভেজ আহমদ,জয়নাল আহমেদ প্রমূখ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























