ইনিংসের প্রথম ওভার করেন তাসকিন আহমেদ। পঞ্চম বলে ম্যাচের প্রথম বাউন্ডারি মারেন ডেভিড মালান। নিজের পরের ওভারে বাংলাদেশি পেসার তাকে নিজের শিকার বানালেন। ১৬ রানে তাসকিন ভাঙলেন উদ্বোধনী জুটি। ৫ রানে হাসান মাহমুদের ক্যাচ হন মালান। ৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২১ রান। ৫ রান নিয়ে উইকেটে আছেন মঈন আলী, অপর অপরাজিত ব্যাটার সল্টের সংগ্রহ ৬ রান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। মিরপুরে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামিম হোসেন। তার পরিবর্তে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন মার্ক উড। এই পেসারের পরিবর্তে সুযোগ মিলেছে রেহান আহমেদের। ইংলিশদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ক্যাপ পেয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- ৭০
Tag :
সর্বাধিক পঠিত



























