বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রনি-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

নিজের প্রথম বলেই স্যাম কারানকে ফ্লিক করে রনির দারুণ চারে শুরু। এরপর আদিল রশিদের করা তৃতীয় ওভার ছাড়া প্রতি ওভারেই বাউন্ডারি দেখেছে বাংলাদেশ। লিটন দাস শুরুতে থিতু হওয়ার চেষ্টা করে এখন হাত খুলছেন ধীরে ধীরে। রনি শুরু থেকেই ব্যাট করছেন আগ্রাসী মেজাজে। 

তানভীরের অভিষেক, একাদশে শামীম, ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। টস হেরে বাংলাদেশ ব্যাট করবে। দুই সিরিজে প্রথমবার টস হেরেছে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকরা। অভিষেক হচ্ছে তানভীর ইসলামের আর একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী। 

বাংলাদেশ একদাশে যারা

সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

অপরিবর্তিত ইংল্যান্ড একাদশ

জস বাটলার ( অধিনায়ক),  ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স‌্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও রেহান আহমেদ।

ইংল্যান্ডের বিপক্ষে এবার তানভীরের অভিষেক  

নির্বাচক হাবিবুল বাশার ইঙ্গিত দিয়েছিলেন সিরিজের শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষার। দুপুরে মাঠে এসেই দেখা যায় সেন্টার উইকেটে বোলিং করছেন স্পিনার তানভীর ইসলাম। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তানভীরের অভিষেক হচ্ছে আজ। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই অফস্পিনার। টসের ২০ মিনিট আগে তাকে ক্যাপ পরিয়ে দেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নফিস। টি-টোয়েন্টিতে ৭৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছে তানভীরের। এর আগে এই সিরিজে বিপিএলে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয়ের অভিষেক হয়েছে। 

সেঞ্চুরি থেকে ১ উইকেট দূরে মোস্তাফিজ 

৮০ টি-টোয়েন্টি ম্যাচে ৯৯ উইকেট মোশ্তাফিজুর রহমানের। আর ১ উইকেট নিলেই হবে উইকেটের সেঞ্চুরি। ওভার প্রতি ৭.৬১ রান দিয়েছেন মোস্তাফিজ। সর্বোচ্চ ২২ রান দিয়ে ৫ উইকেট। 

লক্ষ্য এবার হোয়াইটওয়াশ 

লাল সবুজের দলের সামনে সুবর্ণ সুযোগ প্রথম দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। সিরজের প্রথম ম্যাচে চট্টগ্রামের ৬ উইকেটে জেতে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। আজ জিতলেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে বাংলাদেশ।বড় দলের বিপক্ষে প্রথমবার

বাংলাদেশ এর আগে আয়ারল্যান্ড-জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ করতে পারেনি। এবার ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আক্ষেপ কিছুটা ঘুচবে।

সাকিবদের ব্র্যাড অব ক্রিকেটে তৃপ্তির হাসি 

দুই দলের জন্য সমান সুবিধা; এমন উইকেটে ইংলিশদের ধরাশয়ী করে কর্তাদের ঠোঁটে পরিতৃপ্তির হাসি। নির্বাচক হাবিবুল বাশার সোমবার সাংবাদিকদের সিরিজ জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে আড়াল করতে পারেননি উচ্ছ্বাস। বাংলাদেশ যেভাবে কর্তৃত্ব দেখিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে সেই ব্র্যান্ডের ক্রিকেটই যেন এতদিন চাওয়া ছিল সাকিবদের কাছে।

বাশার বলেন, ‘(সিরিজ জেতায়) অবশ্যই খুব ভালো লেগেছে। কয়েকটা কারণ তো অবশ্যই ছিল। আমরা যেই ব্র্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চাচ্ছি, তার কিছুটা হলেও এই সিরিজে খেলতে পেরেছি। অনেক দিন ধরে চিন্তাভাবনা করছি, চেষ্টা করছিলাম। সবসময় হচ্ছিল না।’

‘সাফল্য যে আগে ছিল না, তা নয়। তবে আমরা যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চেয়েছি, এই সিরিজে কিছুটা হলেও পেরেছি। সিরিজের ফল ২-০ হয়ে গেছে। আমরা সিরিজ জিতে গেছি। তবে যেটা বেশি তৃপ্তিদায়ক ছিল, টি-টোয়েন্টি সংস্করণে যেভাবে আমরা খেলতে চাই, তার কিছুটা হলেও এই সিরিজে এখন পর্যন্ত আমরা প্রকাশ করতে পেরেছি’-আরও যোগ করেন বাশার।রাইজিংবিডি.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রনি-লিটনের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

প্রকাশিত সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩