তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার ( ১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। জাহিদ ফারুক বলেন, পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ থেকে আরও দুটি খাল খননের বিষয়ে ভারতের পত্রিকার সংবাদ আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারতের কাছে চিঠি পাঠাব। আজই এ সংক্রান্ত চিঠিতে আমি সই করব। পরে সেই চিঠি পাঠানো হবে। এর আগে, পানি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপক্ষীয় অংশীজনের সঙ্গে আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। সম্প্রতি ভারতের গণমাধ্যমে খবর এসেছে, কৃষি কাজের জন্য পানি সরাতে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খনন করবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ। এ উদ্যোগ ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কৃষি খামারকে সেচের আওতায় আনতে সাহায্য করবে।
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তিস্তায় খাল খনন, ভারতকে চিঠি দেবে ঢাকা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- ৯৪
Tag :
সর্বাধিক পঠিত

























