বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের জরিমানায় আইপিএলের আয় কোটি টাকা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই সীমাহীন অর্থের মহোৎসব। বিজ্ঞাপন, অর্থের ছড়াছড়ি ও আলোর ঝলকানি এসব টুর্নামেন্টকে দর্শকদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। এক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের কোনো ম্যাচ না জিতলেও ফ্র্যাঞ্চাইটি দলগুলো এখানে অঢেল অর্থ আয় করার সুযোগ রয়েছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার অনেক খাত রয়েছে আয়োজক সংস্থা ও দেশটির ক্রিকেট বোর্ডের। এবারের আইপিএলেও তেমনি মুনাফা কুড়ানো শুরু করেছে বিসিসিআই। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ১৬তম আসর চলছে এবার। এখন পর্যন্ত প্রথম রাউন্ডে আইপিএলের ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচসহ এবারের আসরে সর্বমোট ম্যাচ রয়েছে ৭৪টি। সে হিসেবে বলতে গেলে বর্তমানে আসরটির প্রায় দুই-তৃতীয়াংশ ম্যাচ শেষ। তবে পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতে উন্মাদনা ও আয়োজন আরও জমজমাট হয়ে উঠতে পারে। যা চলবে আসরের শিরোপা নির্ধারণের আগপর্যন্ত। নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএলের হাত ধরে বিসিসিআইয়ের প্রায় প্রতি বছরই মুনাফা ছাড়িয়েছে কয়েকশো কোটি টাকা। তবে চলতি বছরের আইপিএলের মধ্যে দিয়ে অন্য এক উপায়েও বিসিসিআই ছাড়িয়ে গেল এক কোটি টাকা। স্লো ওভার রেটের কারণে চলতি আইপিএলে বিভিন্ন দলের অধিনায়কসহ ফ্র্যাঞ্চাইজির বাকি ক্রিকেটারদের থেকে জরিমানা বাবদ বিসিসিআই এই বিপুল পরিমাণ টাকা আয় করেছে। সোমবার (৮ মে) কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ পর্যন্ত এই খাতে ভারতীয় বোর্ডের আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা ‍(১ কোটি ৮ লাখ রুপি)। এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ক্রিকেটারদের জরিমানায় আইপিএলের আয় কোটি টাকা

প্রকাশিত সময় : ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩