বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হুগো লরিসকে পেতে রেকর্ড বেতনে সৌদি ক্লাবের প্রস্তাব

ক’দিন আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে রেকর্ড বেতনে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। তবে মেসির বাবা যিনি তার এজেন্ট হিসেবে কাজ করেন। সেই জর্জ মেসি জানিয়েছেন, এমন কিছুই এখনো হয়নি। কেননা জুনের ৩০ তারিখ পর্যন্ত মেসি পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এদিন জোর গুঞ্জন আল-হিলাল রেকর্ড পরিমাণ বেতনে দলে ভেড়াচ্ছে সাবেক বার্সেলোনা ও সাবেক স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। তাদের রাডারে রয়েছে বার্সেলোনার তারকা ফুটবলার সার্জিও বুসকেটস ও জর্দি আলবাও। যদিও এসকল কিছুই এখনো চূড়ান্ত হয়নি। এবার গুঞ্জন বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষককে দলে পেতে রেকর্ড পরিমাণ বেতনে অফার করেছে সৌদি আরবের একটি ক্লাব। যিনি কিনা চলতি মৌসুমে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন। – দ্য টাইমস ফ্রান্সের সাবেক অধিনায়ক হুগো লরিস ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। আর কাতার বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন। আর্জেন্টিনার কাছে হেরে তার দল রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এরপরই লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে তিনি ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। লরিস বর্তমানে যে বেতন পান তার তিনগুণ বেতনে তাকে অফার করা হয়েছে। তবে সৌদির কোন ক্লাব থেকে তাকে এ প্রস্তাব দেয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি। – ডেইলি মেইল লরিস বর্তমানে টটেনহ্যাম থেকে সপ্তাহে ১ লাখ পাউন্ড বেতন পেয়ে থাকেন। সৌদি থেকে আসা প্রস্তাবে সাড়া দিলে সেটিই সপ্তাহে দাঁড়াবে প্রায় ৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হুগো লরিসকে পেতে রেকর্ড বেতনে সৌদি ক্লাবের প্রস্তাব

প্রকাশিত সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩