শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাউয়াছড়া বনে ঘুরতে গিয়ে পথ হারানো দুই পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

 লাউয়াছড়া জাতীয় উদ্যানে পথ হারিয়ে গহীন বনে চলে যাওয়া দুই শিক্ষার্থী (পর্যটককে) উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। সোমবার (৫ জুন) বিকেলে পর্যটক দুজন গহীন বনে চলে যায়। পরে তারা ৯৯৯ নম্বরে কল করায় প্রায় ৩ ঘণ্টার অভিযান শেষে রাত ৯টার দিকে গহীন বন থেকে তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ ও থানা পুলিশের সদস্যরা।

পর্যটকদের উদ্ধারের বিষয়টি সোমবার রাতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন ঢাকা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান শুনোক্কি (২৬)।

জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে একদল শিক্ষার্থী লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। টিকেট কেটে সবাই লাউয়াছড়ায় প্রবেশ করে বিভিন্ন ট্রেলপথে প্রবেশ করেন। কিন্তু তারা পথ হারিয়ে গহীন বনে চলে যায়। পথ খুঁজে না পেয়ে সন্ধ্যায় তারা মোবাইল থেকে ৯৯৯-এ খবর দেয়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, কমলগঞ্জ থানা ও বনবিভাগের লোকজনসহ গাইডরা লাউয়াছড়ায় পৌঁছে তাদেরকে খুঁজতে থাকে। প্রায় ৩ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে একটি ট্রেন পথের গহীন জায়গায় খুঁজে পান। উদ্ধারকৃত দুই পর্যটককে শ্রীমঙ্গলে একটি হোটেলে পৌঁছে দেয়া হয়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দুজন পর্যটক শিক্ষার্থী লাউয়াছড়ার গহীন বনে চলে যায়। তারা পথ হারিয়ে ফিরতে না পেরে ৯৯৯ নম্বরে কল করে। পরে বনবিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যরা বনের ভেতরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই’

লাউয়াছড়া বনে ঘুরতে গিয়ে পথ হারানো দুই পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

প্রকাশিত সময় : ১০:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩