তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ বুধবার আফগানিস্তানকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানকে দারুণ বোলিং করে ২২.২ ওভারেই ১১৬ রানে অলআউট করে লঙ্কানরা। এরপর ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ৯ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা। মামুলি টার্গেট তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং করেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুণারত্নে। ১০ ওভারেই তারা দুজন তুলে ফেলেন ৮০ রান। এরপর নিসাঙ্কা ৩৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫১ রান করে আউট হন গুলবাদিন নাইবের বলে। এরপর করুণারত্নে ও কুশাল মেন্ডিস দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। করুণারত্নে নটআউট থাকেন ৫৬ রানে। ৭টি চারে এই রান করেন তিনি। আর মেন্ডিডস ১ চারে ১১ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শ্রীলঙ্কার দুষ্মান্থে চামিরা। আর ৬ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি। তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। দুই পেসার ও দুই স্পিনার আফগানিস্তানের সবগুলো উইকেট তুলে নেন। তার মধ্যে পেসার দুষ্মান্থে চামিরা ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। আরেক পেসার লাহিরু কুমারা ৫ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। আরেন ঘূর্ণি বোলার মাহিশ থিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১টি উইকেট। ব্যাট হাতে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যান ২৩ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৩ রান। ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন নাইব করেন ২০ রান। এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান। বাকিদের রান ছিল- ৮, ৭, ৪, ২, ০, ৪। এই সিরিজ শেষে শনিবার বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বড় জয়ে সিরিজ শ্রীলঙ্কার
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- ১০১
Tag :
সর্বাধিক পঠিত



























