সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে। সচিব জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- ১০৫
Tag :
সর্বাধিক পঠিত



























