রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশে দল ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গঠিত দলে চমক নেই কোনো। গত কয়েক মাস ধরে যারা জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই ১৫ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে মুশফিকুর রহীম, সাকিব আল হাসানরা আছেন।

এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ

প্রকাশিত সময় : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১