বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার মডেলকে খুদে বার্তা, প্রেমিকার সঙ্গে ফের বিশ্বাসভঙ্গ নেইমারের!

মাঠের বাইরের বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ আলোচিত ব্রাজিল ও পিএসজির ফুটবলার নেইমার জুনিয়র। কয়েকদিন আগে নিউইয়র্ক পোস্ট প্রতিবেদন প্রকাশ করে, নেইমারের অন্তঃসত্ত্বা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি নাকি তাকে অন্য কারো সঙ্গে প্রেম করার অনুমতি দিয়েছিলেন। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ও গসিপ সাইট এমঅফের বরাতে এই খবর প্রকাশ করে নিউইয়র্ক পোস্ট।বাস্তোস দাবি করেন, ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার। কিন্তু চুক্তির বিষটি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ব্রুনা বিয়ানকার্দি।তবে প্রেমিকা সৎ থাকলেও নেইমার যে কিছু ঘটিয়েছিলেন তা প্রায় নিশ্চিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি পোস্ট করেন নেইমার। প্রেমিকার কাছে ক্ষমা চেয়ে পিএসজি তারকা লিখেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’ সেবার ভুল করলেও প্রেমিকা নেইমারকে ক্ষমা করে দেন। তবে সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মডেল সেলেস্তে ব্রাইটকে ইনস্টাগ্রামে খুদে বার্তা পাঠিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।নেইমারের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে সেলেস্তে লিখেছেন, ‘এই ঘটনার আগে আমি জানতাম না তিনি (নেইমার) কে। যে পুরুষের স্ত্রী কিংবা প্রেমিকা আছে তাদের এমন বার্তা পাঠানো অনুচিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এবার মডেলকে খুদে বার্তা, প্রেমিকার সঙ্গে ফের বিশ্বাসভঙ্গ নেইমারের!

প্রকাশিত সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩