শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৬৬০ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৯৫১ জন।

২৪ ঘণ্টায় ১১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশিত সময় : ১১:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩