হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে কাঁদতে কাঁদতে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।এর আগে ও পরে সাড়া দেননি বিসিবির ডাকে। এরপর রাতে বৈঠকে বসেন বোর্ডের কর্মকর্তারা। তখন বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তামিমকে ফিরে আসার আহবান করা হয়েছে।বিসিবির ডাকে অবশ্য সাড়া দেননি তামিম। এরপর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডাকেন। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এই বৈঠকের পর নিজের সিদ্ধান্ত বদলানোর কথা জানান তামিম। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।পাপন বলেন, ‘আমার সবসময় একটা ধারণা হয়েছিল প্রেস কনফারেন্সটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও ইমোশনালী সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে সেটা সে উইথড্র করেছে। সে রিটায়ারমেন্ট করে নাই। ’আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজের সিদ্ধান্তের কথা জানান তামিম। অবসর ভাঙলেও এখনই ক্রিকেটে ফিরছেন না তিনি। এই বাঁহাতি ব্যাটার আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। এরপর এশিয়া কাপ দিয়ে ফেরার কথা রয়েছে তার।পাপন বলেন, ‘সে যেহেতু ফিজিক্যালি ও মেন্টালি এখনও ফিট না। সে জন্য সে দেড়মাস ছুটি নিয়েছে। এই দেড়মাসে রিহ্যাব করে খুব শীঘ্রই সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে।তামিমের অবসর ভেঙে ফেরার প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের ক্যাপ্টেন যদি না থাকে তাহলে খেলব কীভাবে। ’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তামিম ফিরে আসায় স্বস্তি পেলেন বিসিবি সভাপতি
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- ১৩৭
Tag :
সর্বাধিক পঠিত


























