শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২৩৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪০৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৭০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৬১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৬২৫ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২২০ জন। ঢাকায় ৮ হাজার ৯৭৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (১৩ জুলাই) ৯৩ জনের মৃত্যু হয়েছে। ডেইলি-বাংলাদেশ/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯

প্রকাশিত সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩