বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মায়ামি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান বেকহ্যামের

শৈশব থেকেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত লিওনেল মেসি। আরও সহজ করে বার্সেলোনার সঙ্গে। স্প্যানিশ এই ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক প্রায় ২ দশকের। তবে আর্থিক সংকট ভর করতে থাকা ক্লাবটি এক সময় বাধ্য হয় তাকে ছেড়ে দিতে। মেসি পাড়ি জমান প্যারিসে। সেখানকার ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি। সেখানে কাটিয়েছেন আরও ২ বছর। ক্যারিয়ারের ২৩ বছর কেটেছে তার ইউরোপিয়ান ফুটবলেই। তবে কাতার বিশ্বকাপ জেতার পর ইউরোপকে বিদায় জানিয়েছেন তিনি। পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে খেলবেন মেজর সকার লিগ। তার ক্লাব ইন্টার মায়ামি। চিরচেনা ফুটবল হলেও অচেনা-অজানা পরিবেশে নতুন শুরু হচ্ছে তার। তাই ক্লাবটির সহ-মালিক ও সাবেক ইংলিশ কিংবদন্তী ফুটবলার ডেভিড বেকহ্যাম এখনই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন না। মায়ামির জার্সি গায়ে মেসির এখনও অভিষেক হয়নি। তার আগেই বেকহ্যাম মর্থকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে রেখেছেন। তার মতে এই লিগের সঙ্গে মানিয়ে নিতে মেসির একটু সময় লাগবে। ক্যামেরার সামনে মেসির প্রথম অনুশীলন দেখতে ছুটে এসেছিলেন বেকহ্যাম। তখনই জানিয়েছেন এসব কথা। বেকহ্যাম বলেন, ‘যতই প্রতিভাবান হোক না কেন নতুন পরিবেশে মেসিকে মানিয়ে নিতে হলে কিছু সময়ের প্রয়োজন। মেসি ও সার্জিও আমাদের হয়তোবা বিস্মিত করবে, আমরা হয়তোবা জয় দিয়ে প্রতিটি ম্যাচ শেষ করতে পারবো। কিন্তু সেজন্য আমাদের ধৈর্য্যরে প্রয়োজন।’ মেসির সাফল্য নিয়ে বেকহ্যামের মনে কোনো শঙ্কা নেই। কিন্তু মাঠে তার প্রভাব ততটা তাৎক্ষনিক নাও হতে পারে যতটা সবাই আশা করছেন। তিনি বলেন, ‘এখানে ভিন্ন স্টাইলে ফুটবল খেলা হয়। খেলার ধরনের এই ভিন্নতা অনেকেই মানিয়ে নিতে পারে না। কিন্তু দিনের শেষে একটি আশার কথা বলতেই হয়, এ দেশেও এখন ভাল ফুটবল খেলা হচ্ছে। যা আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলছে।’ শুক্রবার লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুস আজুলের বিরুদ্ধে মেসিকে মাঠে দেখতে মিয়ামির সমর্থকদেরও কিছুটা ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন বেকহ্যাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মায়ামি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান বেকহ্যামের

প্রকাশিত সময় : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩