বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাইলফলক ছোঁয়ার ম্যাচে সেঞ্চুরির অপেক্ষায় কোহলি

বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ভারতের হয়ে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। এবার মাইলফলক ছোঁয়ার ম্যাচে সেঞ্চুরির অপেক্ষায় আছেন তিনি। ৮ চারে ৮৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন। তার সঙ্গে ৪ চারে ৩৬ রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে তারা দুজন অবিচ্ছিন্ন ১০৬ রান তুলেছেন। তাতে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। জশস্বী জয়সাল ও অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে অভিষেক রাঙানো জয়সাল ফেরেন হোল্ডারের বলে আউট হয়ে। ৯টি চার ও ১ ছক্কায় ৫৭টি রান আসে তার ব্যাট থেকে। ১৩৯ থেকে ১৮২ রানে যেতে ৪৩ রানে ভারত হারায় চার-চারটি উইকেট। জয়সালের পর নতুন ব্যাটসম্যান শুভমান গিল ১৫৩ রানের মাথায় ফেরেন ব্যক্তিগত ১০ রানে। তার উইকেটটি নেন বর্ষীয়ান পেসার কেমার রোচ। ১৫৫ রানের মাথায় রোহিত শর্মাকে বোল্ড করেন জোমেল ওয়ারিকান। ৯টি চার ও ২ ছক্কায় ৮০ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। গিলের মতো সুবিধা করতে পারেননি আজিঙ্কা রাহানেও। ১৮২ রানের মাথায় শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৮ রানে। সেখান থেকে কোহলি ও জাদেজা মিলে দিন শেষ করে আসেন। কোহলি ১৬১ বলে ৮টি চারে ৮৭ রানে অপরাজিত আছেন। আর জাদেজা ৮৪ বলে ৪টি চারে ৩৬ রানে অপরাজিত আছেন। প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইলফলক ছোঁয়ার ম্যাচে সেঞ্চুরির অপেক্ষায় কোহলি

প্রকাশিত সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩