বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলংকায় সাকিবদের ম্যাচের সময় মাঠে সাপ

লংকান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছে গল টাইটান্স ও ডাম্বুলা অরা। গলের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে সাকিবের গল। পরে ডাম্বুলার ব্যাটিংয়ের সময় কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ।

ক্রিজে তখন ব্যাট করছিলেন ডাম্বুলার ধনঞ্জয়া ডি সিলভা এবং কুশল পেরেরা। সাপ ঢোকার কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। পরে সাপটি এমনিতেই মাঠের বাইরে চলে যায়। এরপর আবার খেলা শুরু হয়। মাঠে সাপ ঢোকার সেই ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড।এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে গলে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে সমান রান তোলে ডাম্বুলাও। পরে সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে ১০ রানের লক্ষ্য দেয় প্রথমে ব্যাট করা ডাম্বুলা। জবাব দিতে নেমে ৩ বলেই জয় তুলে নেয় সাকিবের গলে।

এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ব্যাট হাতে ২ ছক্কা ও ১ চারে করেন ২৩ রান। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট তুলে নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীলংকায় সাকিবদের ম্যাচের সময় মাঠে সাপ

প্রকাশিত সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩