মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করা হয়।জানাযায়, বিকেলে পৃথিমপাশার ছৈদলবাজার এলাকায় মনু নদীতে এক ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে বিকেলে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।কুলাউড়া থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক।। - প্রকাশিত সময় : ১০:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- ১০১
Tag :
সর্বাধিক পঠিত


























