বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নের বিশ্বকাপ ট্রফির গর্বের পদ্মা সেতু ভ্রমণ

আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। সেই স্বপ্ন ডানা মেলার আগেই গর্বের পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে হয়েছে বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন।  সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় এই ফটোসেশনটি অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম ছাড়াও এ সময় ভিড় দেখা গেছে স্থানীয় মানুষদের। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন করা যাবে। বিসিবির আগ্রহে এবার পদ্মা সেতুতে হয় এই ফটোসেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের সেতুটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। রোববার মধ্যরাতে শ্রীলঙ্কা থেকে আকর্ষণীয় ট্রফিটি বাংলাদেশে আসে। তিনদিন এই ট্রফি থাকবে বাংলাদেশে। আজ প্রথম দিন নেওয়া হয় পদ্মা সেতুতে। আগামীকাল মিরপুর হোম অব ক্রিকেটে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ট্রফি থাকবে। যেখানে জাতীয় দলের ছেলে ও মেয়েরা ট্রফির দেখা পাবেন। এছাড়া বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও গণমাধ্যমের জন্য ট্রফি উন্মুক্ত থাকবে। ৯ আগস্ট সাধারণ দর্শকরা ট্রফির দেখা পাবেন। বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে ৮ পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন দর্শকরা। গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ট্রফিটি বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। বাংলাদেশ থেকে এই ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবশেষ তার গন্তব‌্য ভারতে। আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বপ্নের বিশ্বকাপ ট্রফির গর্বের পদ্মা সেতু ভ্রমণ

প্রকাশিত সময় : ১১:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩