বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপার কাপে চ্যাম্পিয়ন সিটি

প্রথমার্ধে সেভিয়ার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটির সমতায় ফেরা। নির্ধারিত সময়ের খেলা শেষে তাই টাইব্রেকারে গড়াল খেলা। যেখানে হাসি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের। গতবারের ট্রেবলজয়ী দলটি প্রথমবার জিতল সুপার কাপের শিরোপা।

গ্রিসের এথেন্সে বুধবার রাতে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানের জয় তুলে নেয় সিটি। এর আগে নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। এরপর উয়েফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে।

নতুন মৌসুমের শুরুতে প্রতিবার আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের শিরোপার লড়াই। যা সুপার কাপ নামে পরিচিত। সিটি গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পায়। এবার সুপারকাপে প্রথমবার অংশ নিয়েই পেল শিরোপার স্বাদ।

টাইব্রেকারে সিটির পাঁচ শটের সব কটিতেই গোল করেন আর্লিং হালান্ড, জুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল গোল পেলেও ব্যর্থ হন নেমানিয়া গোদেল।

নির্ধারিত সময়ে সেভিয়াকে এগিয়ে দিয়েছিলেন ইউসেফ এন-নেসিরি। আর সিটিকে সমতায় ফিরিয়েছিলেন পালমার।

২০০৬ সালে সুপার কাপ জেতা সেভিয়া এ নিয়ে ষষ্ঠবার এ প্রতিযোগিতায় রানার্সআপ হলো। অন্যদিকে সিটি প্রথমবার এ শিরোপা পেলেও দলটির কোচ পেপ গার্দিওলা চতুর্থবার এই স্বাদ পেলেন।

সব মিলিয়ে চারবার সুপার কাপে অংশ নিয়ে প্রতিবারই শিরোপা জিতেছেন গার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে এবং ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে এই ট্রফি জিতেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপার কাপে চ্যাম্পিয়ন সিটি

প্রকাশিত সময় : ১১:১৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩